Logo

ক্যাম্পাস

ইবি থানা স্থানান্তরের প্রতিবাদে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৬

অ
ইবি থানা স্থানান্তরের প্রতিবাদে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে এলাকাবাসী ও শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়েছে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক।  

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হন আন্দোলনকারীরা। পরে বেলা ১২টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

বিক্ষোভকারীরা ‘ইবি থানা, ইবিতে চাই’, ‘স্বৈরাচারীর সিদ্ধান্ত মানি না, মানব না’, ‘হানিফ চোরের বিরুদ্ধে, আতা চোরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

তাদের অভিযোগ, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় থানা সরিয়ে নিতে ফ্যাসিস্ট সরকার ষড়যন্ত্র করেছিল, তা বাস্তবায়নের জন্য একটি কুচক্রী মহল সক্রিয় রয়েছে।’ 

হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, ইবি থানা ইবিতে রাখা না হলে আরও কঠোর আন্দোলন আসবে।

এটিআর/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন