Logo

ক্যাম্পাস

জবিতে নতুন উদ্যোগ

Icon

জবিতে নতুন উদ্যোগ

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৫

অ
জবিতে নতুন উদ্যোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পরিচ্ছন্নতাকর্মীদের কাজে উৎসাহ বাড়াতে নম্বরের ভিত্তিতে প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষার্থী সংশ্লিষ্ট কমিটি। নতুন এ উদ্যোগে ৩ পরিচ্ছন্নতা কর্মীকে প্রণোদনা দেওয়া হয়েছে। 

রোববার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় শিক্ষক লাউঞ্জে ক্লিনার সমাবেশ ও প্রণোদনা অনুষ্ঠানে এ প্রণোদনা দেওয়া হয়।

অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে প্রথম হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের রিপন মিয়া, দ্বিতীয় হয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের গৌরী রাণী এবং তৃতীয় হয়েছেন পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের দীনা নাথ।

শিক্ষার্থী সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, এর আগে পরিচ্ছন্নতাকমীদের সঙ্গে এমন আয়োজন কখনো করা হয়নি। আমরা সকলেই একটি পরিবারের মতো। এই প্রতিষ্ঠানকে যদি ভালো পর্যায়ে নিতে হয়, তাহলে সকলকে সমান সম্মান ও ভালোবাসা দিয়ে কাজে উৎসাহী করতে হবে। পরিবারের সকল সদস্য যেমন নিজেদের ঘর পরিষ্কার রাখে, তেমন কর্মস্থলও পরিষ্কার রাখা উচিত।

এসময় উপস্থিত ছিলেন, জবি ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক, পরীক্ষানিয়ন্ত্রক ও সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হোসেন, একমাত্র ছাত্রী হলের প্রোভোস্ট অধ্যাপক ড. আনজুমান আরা, পরিবহন পরিচালক ও ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. ওমর ফারুক, আইন বিভাগের অধ্যাপক ড. শেখ সাদিসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মীরা।

জেএন/এটিআর 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন