Logo

ক্যাম্পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অছাত্রদের হল ত্যাগের নির্দেশ

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০০

অ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অছাত্রদের হল ত্যাগের নির্দেশ

ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কোনো হলে অবস্থান করতে পারবে না। জাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তাদের হল ছাড়তে হবে। এ নির্দেশনার আওতায় এক হলের শিক্ষার্থী অন্য হলে অবস্থান করতে পারবে না। শিক্ষার্থীদের প্রশাসন কর্তৃক বরাদ্দকৃত হলেই অবস্থান করতে হবে।

হল প্রশাসনকে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে হলে অবস্থানরত শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করার জন্যও বলা হয়েছে। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাকসু ও হল সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।

আমানউল্লাহ খান/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন