জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের তৃতীয় দিনের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। এদিন প্রথম দুই শিফটে ‘ই’ ইউনিটের অন্তর্ভুক্ত ব্যবসায় প্রশাসন (বিজনেস স্টাডিজ) অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম শিফটে নারী ও দ্বিতীয় শিফটে পুরুষ শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া হচ্ছে।
পরবর্তী তিন শিফটে অর্থাৎ বেলা ১১টা ৫০ মিনিট থেকে ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি) ভর্তিচ্ছু নারী শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
‘এ’ ইউনিটে ৪২৬টি আসনের বিপরীতে ৭৩ হাজার ১৬১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ৪৬ হাজার ৮৩৩ জন পুরুষ এবং ২৬ হাজার ৩২৮ জন নারী শিক্ষার্থী আবেদন করেছেন। এ ইউনিটে আসনপ্রতি প্রায় ১৭২ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন।
শাহরিয়ার আলম/এমবি

