জাবির ভর্তি পরীক্ষায় লাল সবুজ উন্নয়ন সংঘের ‘ক্যাম্পাস ক্লিনিং’
জাবি প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ সুরক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ জাবি টিমের উদ্যোগে আগামী ১০ দিনব্যাপী পরিচালিত হচ্ছে ‘ক্যাম্পাস ক্লিনিং প্রজেক্ট’।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল সংগঠন এবং বিভিন্ন জেলা সমিতির তথ্য সহায়তা কেন্দ্রগুলোতে নির্দিষ্ট জায়গায় ময়লা-আবর্জনা ফেলার জন্য সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ডাস্ট কিপার ঝুড়ি উপহার দেওয়া হয়। লাল সবুজ উন্নয়ন সংঘের পক্ষ থেকে এ কর্মসূচি পালিত হয়।
দশ দিনব্যাপী ক্যাম্পাস ক্লিনিং প্রজেক্ট নিয়ে সরকার ও রাজনীতি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী ও সংগঠনটির ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ভর্তি পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীরা অযথা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করে। নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার জন্য এবং পরিষ্কার-পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তেই আমরা সংগঠনের সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ডাস্টবিন স্থাপন, ডাস্ট কিপার ঝুঁড়ি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করছি। আগামী ১০ দিনব্যাপী আমাদের এই কর্মসূচি চলবে।’
এমজে

