Logo

ক্যাম্পাস

জবিতে থিসিস বণ্টনে নীতিমালা প্রণয়ন

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৩

অ
জবিতে থিসিস বণ্টনে নীতিমালা প্রণয়ন

ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতকোত্তর শ্রেণিতে থিসিস বণ্টনে নীতিমালা প্রণয়ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্রে বলা হয়, গত ২০২৪ খ্রিষ্টাব্দের ৫ ডিসেম্বর গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী একাডেমিক কাউন্সিলে রিপোর্ট সাপেক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণিতে থিসিস বণ্টনের নীতিমালা অনুমোদিত হয়েছে।

নীতিমালা অনুযায়ী যে সব শিক্ষার্থীর স্নাতক (সম্মান) বিবিএ পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ আছে তারা থিসিস গ্রহণের জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া কোনো শিক্ষক স্নাতকোত্তর শ্রেণিতে এক শিক্ষাবর্ষে সর্বোচ্চ ৩ জনের বেশি শিক্ষার্থীর থিসিস সুপারভাইজার হতে পারবেন না।

থিসিস গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনে যেসব বিষয়ে থিসিস করতে আগ্রহী তার মধ্যে ন্যূনতম তিনটি বিষয় (টপিক) উল্লেখ করতে হবে। আবেদনকারী শিক্ষার্থীর মেধাক্রম ও বিষয় (টপিক) অনুযায়ী বা লটারি বা বিভাগীয় অ্যাকাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তার থিসিস সুপারভাইজার নির্ধারিত হবে।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট বিভাগ প্রথম দুই শর্তপূরণ সাপেক্ষে এবং পরের শর্তাবলির আলোকে স্নাতকোত্তর শ্রেণিতে থিসিস বণ্টন করতে পারবেন।

জেএন/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন