Logo

ক্যাম্পাস

জাবির ‘ই’ ইউনিট ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৭.৫ শতাংশ

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৭

অ
জাবির ‘ই’ ইউনিট ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৭.৫ শতাংশ

ছবি : বাংলাদেশের খবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হয়েছে। এতে মোট উপস্থিতির হার ছিল ৮৭ দশমিক ৫০ শতাংশ।  

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ৯টা থেকে প্রথম শিফটে ছাত্রীদের এবং সকাল ১০টা ২৫ মিনিট থেকে দ্বিতীয় শিফটে ছাত্রদের অনুষ্ঠিত হয়।  

অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা বলেন, “আজকের ‘ই’ ইউনিটের পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রথম শিফটে ছাত্রীদের উপস্থিতি ছিল ৮৭ শতাংশ এবং দ্বিতীয় শিফটে ছাত্রদের উপস্থিতি ৮৮ শতাংশ।”  

বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে মোট আসন ২০০টি। আবেদন পড়েছে ১৫ হাজার ১৮১টি। আসনপ্রতি লড়ছেন ৭৬ জন ভর্তিচ্ছু।  

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইটে পাওয়া যাবে।  

শাহরিয়ার আলম/এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন