জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চতুর্থ দিনের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) পুরুষ শিক্ষার্থীদের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়।
আজ সারাদিন ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) আবেদনকারী পুরুষ শিক্ষার্থীদের পাঁচটি পালায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে, গতকাল (মঙ্গলবার) তিন পালায় ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) আবেদনকারী নারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ‘এ’ ইউনিটে আসন সংখ্যা ৪২৬টি। এই ইউনিটে আবেদন করেছেন ৭৩,১৬১ জন শিক্ষার্থী। এর মধ্যে পুরুষ শিক্ষার্থী ৪৬,৮৩৩ জন এবং নারী শিক্ষার্থী ২৬,৩২৮ জন। এ ইউনিটে প্রতি আসনের জন্য প্রায় ১৭২ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন।
আমানউল্লাহ খান/এমএইচএস

