Logo

ক্যাম্পাস

টিএসসি থেকে ছাত্রলীগ নেতা আটক

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৪

অ
টিএসসি থেকে ছাত্রলীগ নেতা আটক

ছবি : বাংলাদেশের খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি থেকে মো. লিপটন ইসলাম নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে শিক্ষার্থীরা। পরে তাকে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টিএসসি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. লিপটন ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের বিজয় একাত্তর হলের শিক্ষার্থী। তিনি ঢাবি শাখা ছাত্রলীগের উপ নাট্য ও বিতর্ক সম্পাদক। লিপটন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত।

একাধিকবার জিজ্ঞাসাবাদ করার পর তিনি ছাত্রলীগের পোস্টের নেতা ছিলেন স্বীকার করে বলেন, আমি একসময় ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। কিন্তু এখন আমি কোনো রাজনীতি করি না। 

তিনি আরও বলেন, আমি বইমেলায় এসেছিলাম এবং মাঝে মাঝে ক্যাম্পাসে আসি। আমি তেমন কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। তবে আমাকে রাজনৈতিকভাবে পোস্ট দেওয়া হয়েছিল। আমি কখনো ছাত্রলীগের কোনো পোস্ট আশা করিনি।

এমআই/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন