জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখা একসাথে বিক্ষোভ মিছিল করছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রথমবারের মতো তারা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করে। রাত দশটায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাবি শাখার আহ্বায়ক কমিটির সদস্য জাকিরুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখার দপ্তর ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম বক্তব্য দেন।
উল্লেখ্য, ইতোপূর্বে জাকসু উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল সংগঠন একসাথে আলোচনা সভায় বসলে সেখানে ছাত্রশিবির উপস্থিত থাকার কারণে শাখা ছাত্রদল আলোচনা সভা থেকে বের হয়ে যায়।
এ ছাড়াও সাংবাদিক সমিতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানেও শিবির থাকার কারণে ছাত্রদল যাননি বলে সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল।
আমানউল্লাহ খান/এমজ

