Logo

ক্যাম্পাস

ঢাবি শিক্ষকদের ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৩

অ
ঢাবি শিক্ষকদের ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘ Training Program: Foundation Certificate in University Teaching and Learning ’ শীর্ষক ১৫-দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এটি অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালা উদ্বোধন করেন।

আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন। আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল আলম স্বাগত বক্তব্য দেন। অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে শীর্ষ পর্যায়ে উন্নীত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষা ও গবেষণার গুণগতমান উন্নয়ন করা আমাদের মূল লক্ষ্য। এক্ষেত্রে শিক্ষকবৃন্দের দক্ষতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস আরও সুদৃঢ় করতে এই কর্মশালা কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালায় বিভিন্ন বিভাগের ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। 


Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন