রাবিতে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি
রাবি প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট ও গণিত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ম্যানেজমেন্ট স্টাডিজ বনাম গণিত বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। সেখানে দুই বিভাগের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা অনুসন্ধান ও দোষীদের শনাক্তকরণের জন্য পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. আমিনুল হককে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, এ সংঘর্ষের ঘটনায় শিক্ষকসহ প্রায় ২০ জনের হতাহতের প্রমাণ পাওয়া গেছে।
কামরুজ্জামান ফাহাদ/এমজে

