Logo

ক্যাম্পাস

রাবিতে শিক্ষক নিয়োগ নীতিমালা সংস্কারে কমিটি গঠন

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৯

অ
রাবিতে শিক্ষক নিয়োগ নীতিমালা সংস্কারে কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক নিয়োগ ও পদোন্নয়ন নীতিমালা সংস্কারের লক্ষ্যে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ হাসান নকীব ও সদস্য সচিব হিসেবে রয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইফতেখারুল আলম মাসউদ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মেধাবী ও যোগ্য শিক্ষক নিয়োগের লক্ষ্যে “রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও পদোন্নয়ন/আপগ্রেডেশন নীতিমালা ২০২২” এর সংস্কার, সংশোধন, পরিমার্জন করে উপযুক্ত নীতিমালা প্রণয়নের জন্য ১৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। রাবি উপাচার্য এই কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সদস্য-সচিব। 

কামরুজ্জামান ফাহাদ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন