Logo

ক্যাম্পাস

জাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তরুণী আটক

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:২৩

অ
জাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তরুণী আটক

ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক নারী শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সমাজ বিজ্ঞান অনুষদের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালীন বিজনেস ফ্যাকাল্টি থেকে তাকে আটক করা হয়। 

আটক শিক্ষার্থী কিশোরগঞ্জ জেলার নয়ন দত্তের মেয়ে পারমিতা দত্ত ভূমি।

জানা গেছে, ভর্তি পরীক্ষার শেষদিনে দ্বিতীয় শিফটের পরীক্ষায় ব্যবসায় শিক্ষা অনুষদ কেন্দ্রের ১৯ নং কক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন পারমিতা। এ সময় তিনি মোবাইল ফোন ব্যবহার করে উত্তরপত্র (ওএমআর) পূরণ করেছিলেন। 

বিষয়টি কক্ষ পরিদর্শকের নজরে আসলে তিনি শৃঙ্খলা কমিটিকে অবগত করেন। পরবর্তীতে শৃঙ্খলা কমিটি ও প্রক্টরিয়াল বডির সদস্যরা তাকে আটক করেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘পরীক্ষার হলে মোবাইল নিয়ে প্রবেশ করা, প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ছাত্রীকে আটক করা হয়েছে। আমরা তাকে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে মামলা করে আশুলিয়া থানায় হস্তান্তর করেছি।’  

তিনি আরও বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত না থাকায় এই শিক্ষার্থীর বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা প্রক্রিয়াধীন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পক্ষ থেকে মামলা করা হবে।’  

শাহরিয়ার আলম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন