Logo

ক্যাম্পাস

আত্মহত্যায় ব্যর্থ, অবশেষে মারা গেলেন জবি শিক্ষার্থী আহাদ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৯

অ
আত্মহত্যায় ব্যর্থ, অবশেষে মারা গেলেন জবি শিক্ষার্থী আহাদ

ছবি : বাংলাদেশের খবর

 গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহাদ মারা গেছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড.মাশরিক হাসান এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক ড.মাশরিক হাসান জানান, আহাদ হাসপাতালে চিকিৎসারত ছিল। ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসক তাকে দুপুর ১ টার দিকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত শিক্ষার্থীর আহাদ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।  তার বাড়ি চট্টগ্রাম জেলায়।  

এর আগে গত সোমবার রাতে তিনি সূত্রাপুর এলাকায় মেসে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয় মেসের বন্ধুরা। পরে ম্যাক্সওয়েল প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে তাকে আইসিইউতে অক্সিজেন দেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়। 

তার বিভাগের শিক্ষক ও সহপাঠীরা জানান, তিনি দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন এবং গত কয়েকদিন ধরে ঠিকমতো খাওয়া-দাওয়া করেননি। 

জেএন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন