Logo

ক্যাম্পাস

এমসি কলেজ শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের মিছিল

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৯

অ
এমসি কলেজ শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের মিছিল

সিলেটের এমসি কলেজের এক শিক্ষার্থী ও কুয়েটের উপাচার্যের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ বিক্ষোভ মিছিল করেন তারা।

বিক্ষোভটি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে রায় পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। এ সময় ‘স্বৈরাচার রাজাকার মিলেমিশে একাকার’, ‘রগ কাটার রাজনীতি চলবে না, চলবে না’, ‘ভিসির উপর হামলা কেনো, প্রশাসন জবাব চাই’সহ নানা শ্লোগান দেন।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, আগে আওয়ামী লীগ ডামি প্রার্থী তৈরি করত, ডামি নির্বাচন করত। এখন একদল ডামি সাধারণ শিক্ষার্থী সাজে। আমরা বলতে চাই, সাধারণ শিক্ষার্থীদের যে ব্যানার এই ব্যানারটাকে কলুষিত করবেন না। আপনারা রাজনৈতিক স্বাধীনতা ব্যাবহার করুন, কোনো গুপ্ত আচরণ করবেন না।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ছাত্রদল অন্যায়ের সাথে আপস করেনি। শত শত নেতাকর্মীর লাশ নিয়ে ঘুরেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল শত শত হাজার হাজার নেতাকর্মীকে গুম হতে দেখেছে। এই ক্যাম্পাসেই ছাত্রদল তিন নেতাকর্মীকে হারিয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে শত শত ভাইয়েরা আহত ও নিহত হয়েছেন। সামনের থেকে আন্দোলন করেছেন।

তিনি আরো বলেন, আন্দোলনের ক্রেডিট ছাত্রদল একা নিতে চায় না। দেশরত্ন তারেক রহমান ও খালেদা জিয়ার নির্দেশে শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিতে ছাত্রদল কাজ করবে। একই সাথে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করবে। কোনো সংগঠন যদি মনে করে ছাত্রদলকে বাঁকা আঙ্গুল দেখাবে। তাদের বলে দিতে চাই, ১০ মিনিটের নোটিশে যেকোনো ষড়যন্ত্রকারী পরিস্থিতি মোকাবিলা করতে পারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

  • জান্নাতুন নাইম/ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন