Logo

ক্যাম্পাস

জবি ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান, সম্পাদক মারুফ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০০

অ
জবি ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান, সম্পাদক মারুফ

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৯ সদস্যবিশিষ্ট এই কমিটিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইভান তাহসীভকে সভাপতি এবং একই শিক্ষাবর্ষের আইন বিভাগের শামসুল আলম মারুফকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জবির ভাষাশহীদ রফিক ভবনের ৪র্থ তলায় শাখা ছাত্র ফ্রন্টের ১৩তম কাউন্সিলে এ কমিটি ঘোষণা করা হয়। 

কাউন্সিলের উদ্বোধন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি খাদিজা তুল কুবরা, সাংগঠনিক সম্পাদক আপেল আহমেদ, দপ্তর সম্পাদক তৌকির আহমেদ, অর্থ সম্পাদক সিদ্ধার্থ কুমার রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক খিজির আল সিফাত, স্কুল সম্পাদক পল্লব কুমার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জুনায়েদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সাজু আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক দীপংকর রায়, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আহাম্মদ নাঈম। এছাড়া সদসদ্যের মধ্যে রয়েছেন, ফারিহা তাসনিম, মিশকাতুল জামান সৌমিক, তাজুল ইসলাম তুষার, সৌরভ আহমেদ, তাজওয়ার ইসলাম, নাজিব মাহমুদ অনিক ও রিয়াদ সরকার।

কাউন্সিলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও বাসদ (মার্কসবাদী) -এর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা এবং ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির স্কুলবিষয়ক সম্পাদক দীপা মজুমদার উপস্থিত ছিলেন।

জেএন/এটিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন