ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাবি প্রতিনিধি
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৫২
ছাত্রাবাসে গলায় ফাঁস দেয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচন্ডি তুহিন ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।
ওই ছাত্রের নাম সিফাত। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি বরগুনার আব্দুল মান্নানের ছেলে।
বিভাগ সূত্রে জানা গেছে, বিকেলে ছাত্রবাসের কক্ষে একাই ছিলেন সিফাত। বিকেলের দিকে কক্ষের ফ্যানের সঙ্গে গলায় গামছা বাধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। বেশিকিছু দিন যাবৎ সিফাত মানসিক চাপে ছিলেন।
ফিশারিজ বিভাগের সভাপতি অধ্যাপক এবিএম মহসীন জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে অনেকে। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদের মর্গে নিচ্ছে।
ওএফ

