Logo

ক্যাম্পাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময়সীমা বাড়ল

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৮

অ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময়সীমা বাড়ল

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন এবং ২ মার্চ পর্যন্ত পেমেন্ট করা যাবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি রাত ১১ টা ৫৯মিনিট পর্যন্ত (দিন-রাত যেকোনো সময়, এমনকি বন্ধের দিনও) আবেদন করা যাবে এবং আগামী ২ মার্চ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত পেমেন্ট করা যাবে। গত ১৯ ফেব্রুয়ারি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির ৫ম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আবেদন শুরু হয় গত ০২ ফেব্রুয়ারি। ২২ ফেব্রুয়ারি (শনিবার) রাত ১২টায় আবেদনের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল।

ইমতিয়াজ রিফাত/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন