Logo

রাজধানী

কলাবাগানে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

ঢামেক প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৯:৫৭

অ
কলাবাগানে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগান থেকে টাইটাস হিল্লল রেমা (৫৫) নামে সুপ্রিমকোর্টের এক আইনজীবীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন কলাবাগান থানার উপপরিদর্শক এসআই নন্দন কুমার দাস।

শনিবার (১ মার্চ) দুপুরে তার মরদেহ উদ্ধার করে, আইনি প্রকৃয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়। 

তিনি বলেন, সকালে তার স্ত্রী কাজে বের হয়ে যান। বাসায় দুই মেয়ে ছিলেন। ওই আইনজীবী তাদের অগোচরে নিজ রুমে ফ্যানের সাথে নাইলনের রশি পেচিয়ে গলায় ফাঁস দেন। পরে স্বজনরা দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেন। 

স্বজনদের বরাতে তিনি জানান, গত জুন জুলাইয়ে পর থেকে আর্থিকভাবে সমস্যার ভুগছিলেন। এসব কারণে ডিপ্রেশন থেকে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অন্য কোনো কারণ রয়েছে কিনা তা, তদন্ত করে দেখা হচ্ছে।

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট জয়রামকুড়া গ্রামের মৃত লিভিং স্টোন রেমার ছেলে টাইটাস হিল্লল রেমা। তিনি কলাবাগান থানার ক্রিসেন্ট রোড থাকতেন।

  • এআইবি/ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন