রাজধানীর যমুনা ফিউচার পার্ক খুলে দেওয়া হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে এটি খুলে দেওয়া হয়। এর আগে আজ দুপুর সাড়ে ১২টার দিকে অনির্দিষ্টকালের জন্য যমুনা ফিউচার পার্ক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
যমুনা ফিউচার পার্কের দোকানকর্মী সূত্রে জানা যায়, কয়েকটি মোবাইলের দোকানে তালা কেটে ভয়াবহ চুরির ঘটনা ঘটে। এতে কোটি টাকার বেশি মালামাল চুরি গেছে। এ ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তা ইস্যুতে ভেতরে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল। এরপর মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
এ বিষয়ে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষের কোনো ব্যক্তব্য পাওয়া যায়নি।
এমইউ/এনআর

