Logo

রাজধানী

‘পার্লারের এসি বিস্ফোরণ থেকে শাহজাদপুরের আগুন’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৬:৩২

অ
‘পার্লারের এসি বিস্ফোরণ থেকে শাহজাদপুরের আগুন’

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের সূত্রপাত পার্লারের এসি বিস্ফোরণে হয়েছে বলে জানিয়েছেন পার্লার মালিক সাদিয়া। 

এঘটনায় ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। নিহত ৪ জনই পুরুষ। সোমবার (৩ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে ভাটারা থানাধীন শাহজাদপুর এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা তালহা বিন জসিম বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘খবর পেয়ে সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আধা ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।’

তিনি আরও বলেন, ‘নিহতদের সবার লাশ পাওয়া গেছে ভবনটির ৬ তলায়। তার মধ্যে একটি লাশ পড়েছিল বাথরুমের সামনে, বাকি তিনটি লাশ পড়েছিল সিড়ির গোড়ায়।’ যেখানে সিড়ির দরজায় তালা মারা ছিল বলেও জানিয়েছেন তিনি।
এএইচ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন