Logo

রাজধানী

হাতিরঝিলে মাইক্রোবাসে আগুন, যান চলাচল বন্ধ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১৩:৩৮

অ
হাতিরঝিলে মাইক্রোবাসে আগুন, যান চলাচল বন্ধ

রাজধানীর হাতিরঝিলে মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ওই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে দুপুর ১টার দিকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। তবে বিস্তারিত এখনো জানা যায়নি। আগুন লাগার সময় মাইক্রোবাসটিতে কতজন ছিল তাও জানা যায়নি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে হাতিরঝিলের মহানগর ব্রিজের ওপর একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের ঘটনায় ওই ব্রিজ দিয়ে আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

এনএমএম/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন