Logo

রাজধানী

মালিবাগে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Icon

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১৯:৪৮

অ
মালিবাগে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া শহীদি মসজিদের ঢালে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম পলাশ মোল্লা (৩৬)। তিনি পেশায় মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী। তিনি নড়াইল জেলার কালিয়া উপজেলার চর বল্লাহ হাটি গ্রামের মৃত আক্তার মোল্লার ছেলে। দক্ষিণ বনশ্রীতে স্ত্রী ও এক ছেলে ও মেয়েকে নিয়ে থাকতেন।

উদ্ধারকারী সৈয়দ জুলফিকার জানিয়েছেন, বিকেল ৫টার দিকে মালিবাগ চৌধুরী পাড়া এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে লোকটি যাচ্ছিলেন। সেখানে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত অবস্থায় পড়ে যান। লোকজন তাকে উদ্ধার করে। পরে আমি তাকে প্রথমে স্থানীয় কমিউনিটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সংবাদ পেয়ে নিহতের ভাতিজা রেজওয়ান ও তার ভাই হাসপাতালে ছুটে আসেন। তারা জানিয়েছেন, পলাশ মোল্লার মতিঝিলে বিনিময় মানি এক্সচেঞ্জ নামে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তারা মনে করছেন, সে সময়ে তিনি তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাসার দিকে ফিরছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয়েছেন। 

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

আমিনুল/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন