Logo

রাজধানী

কুকুর-বিড়াল হত্যার প্রতিবাদে বিক্ষোভ, অভিযোগ দায়ের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০২:১০

অ
কুকুর-বিড়াল হত্যার প্রতিবাদে বিক্ষোভ, অভিযোগ দায়ের

রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি এলাকায় কুকুর-বিড়াল হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) জাপান গার্ডেন সিটির সামনে শোবিজ তারকা ও পশুপ্রেমীদের অংশগ্রহণে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।  

এ ছাড়া পশু হত্যার অভিযোগে আদাবর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া।

এর আগে শুক্রবার (২২ নভেম্বর) রাত থেকেই এ ঘটনার ছবি, ভিডিও প্রকাশ্যে আসলে তোলপাড় সৃষ্টি হয় সামাজিক মাধ্যমে। সে খবর পৌঁছে যায় দেশের শোবিজ অঙ্গনেও। প্রাণীপ্রেমী তারকাদের মনেও দাগ কাটে নির্মম এই ঘটনা। রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েন অভিনেত্রী জয়া আহসান, সালমান মুক্তাদির, কাজী নওশাবাসহ অনেকে। এ নিয়ে তারা সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে প্রতিবাদ জানান। সবাই এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন। 

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে পিপল ফর অ্যানিমেল ওয়ালফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের সমন্বয়ক ও অভিনেত্রী নওশাবা আদাবর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সাধারণ মানুষ ও প্রাণী অধিকারকর্মীদের দাবি, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের খুঁজে বের করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, ‘আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এফএটি/এমইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন