ঢামেক হাসপাতালে দালাল নির্মূলে যৌথ বাহিনীর অভিযান চলছে
ঢামেক প্রতিবেদক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৪:১৯
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল ও প্রতারকচক্র নির্মূলে অভিযান চলছে। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অনেককে জরিমানা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মেয়াদে কারাদণ্ডও দেওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে সন্দেহমুক্তদের ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে অভিযানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
- এআই/এমজে

