ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে দালাল চক্র নির্মূলে যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়।
আটকরা হলেন- মাকসুদা বেগম, জোহরা বেগম, সালমা বেগম, হাজেরা বেগম, পারভীন মনোয়ারা বেগম, রোকেয়া বেগম, শিমু, শারমিন, রানু, আকলিমা বেগম, মো. শাহীন, জোসনা বেগম, মাজেদা বেগম, আঙ্গুরা বেগম, পাপিয়া, মরিয়ম বেগম, আলেয়া বেগম, আরিফা, রোকসানা, সূর্যা, রাসেল, তানভীর, মাহবুব, এনামুল, উমর, আব্দুস সোবহান, হাসান, রিপন, রিপন ঘোষ, মাসুদ, আবু বক্কর, রনি ইসলাম, আব্দুল মালেক এবং রুবেল।
তাদের মধ্যে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে সাড়ে ৪টায় শাহবাগ থানায় হস্তান্তর করা হয় ও আটজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন সরকার বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে প্রতারণা করেন দালালেরা। তাদের নির্মূলে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়েছে।’
ঢাকা জেলা সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, ‘তাদের মধ্যে বেশ কয়েকজনকে জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।’
- এআইবি/এমআই/এইচকে

