Logo

রাজধানী

মিরপুরে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৫:২২

অ
মিরপুরে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ নভেম্বর) বেলা ১১টায় কাজীপাড়া এলাকায় ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 

এ সময় শ্রমিকরা ‘দুনিয়ার মজদুর, এক হও লড়াই করো’, ‘ব্যাটারি রিকশা বন্ধের সিদ্ধান্ত, মানি না মানব না’, ‘আমাদের সংগ্রাম, চলছে চলবে’ ইত্যাদি স্লোগান দিয়ে সড়ক প্রদক্ষিণ করেন। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। 

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের আদেশ দিয়েছিলেন। এতে স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

প্যাডেলচালিত রিকশা সংগঠন মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মো. মমিন আলী এ বিষয়ে রিট পিটিশনটি দায়ের করেছিলেন। রাজধানীতে বর্তমানে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করছে। যার বড় একটি অংশ ব্যাটারিচালিত।

এমইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন