Logo

রাজধানী

গেন্ডারিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

Icon

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ২৩:৫১

অ
গেন্ডারিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর গেন্ডারিয়া ঢালকানগর এলাকায় মো. সিয়াম (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।  

শুক্রবার (৭ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম তার বাবার পান-সিগারেটের দোকানে কাজ করতেন।  

সিয়ামের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণদীপ গ্রামে। তিনি মো. ইয়াকুব আলী ও হনুফার একমাত্র ছেলে ছিলেন। বর্তমানে তিনি গেন্ডারিয়ার সাধনা গলি, সতীশ সরকার রোডে বসবাস করতেন।  

নিহতের মামা মো. হারুন জানান, সিয়াম রাতের খাবারের আগে বাসা থেকে বের হন। এরপর শহীদ চেয়ারম্যানের ঢালকানগর এলাকায় গেলে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য সোহাদ, তাসিনসহ ১৫-২০ জন তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।  

পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত ৯টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

এআই/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন