Logo

রাজধানী

নারী সমাবেশ

পাহাড় ও সমতলে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১১:৪৫

অ
পাহাড় ও সমতলে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবি

পাহাড় ও সমতলে নারীর নিরাপত্তা নিশ্চিতসহ আট দফা দাবি জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন। শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত নারী সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

সমাবেশে বক্তরা বলেন, ‘দেশের নারীসমাজ এক অস্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে দিন পার করছে। বিশেষ করে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে রয়েছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি নারীরা। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ আখ্যায়িত করে যারা উল্লসিত ও আত্মহারা হয়ে পড়েছিল, দেশকে বৈষম্যহীন ও সংস্কার করে ঢেলে সাজাবে বলে গালভরা বুলি আউড়িয়েছিল, তাদের চোখের সামনে নারী নির্যাতনের একের পর এক ঘটনা ঘটে চলেছে। যা গা শিউরে ওঠার মতো জঘন্য ঘটনা।’

বক্তারা আরও বলেন, ‘বর্তমান সময়ে ঘরে-বাইরে কোথাও নারী ও শিশুরা নিরাপদ নয়। প্রতিনিয়ত দেশের কোথাও না কোথাও নির্যাতিত হচ্ছেন তারা।’

সরকারের প্রতি দাবি হিল উইমেন্স ফেডারেশনের আট দফা দাবি
১. সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণ বন্ধ কর

২. অন্যায়ভাবে ভূমি বেদখলের পাঁয়তারা বন্ধ কর

৩. পাহাড় ও সমতলে নারীর নিরাপত্তা নিশ্চিত কর

৪. পার্বত্য চট্টগ্রামের নারী নিরাপত্তার প্রধান হুমকি সেনা-সেটলার সরিয়ে নাও

৫. কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস গংদের বিচার কর

৬. ১৯-২০ সেপ্টেম্বরে সাম্প্রদায়িক হামলায় শহীদ জুনান-রুবেল-অনিক-ধনঞ্জয়দের হত্যাকারী সেনা-সেটলারদের যথোপযুক্ত শান্তি দেন

৭. সেনাবাহিনীর যৌথ অভিযানের নামে নিরীহ পাহাড়িদের হয়রানি, গ্রেপ্তার বন্ধ কর

৮. বান্দরবানে বম জনগোষ্ঠীর ওপর বর্বরোচিত গণহত্যা ও ম্রোদের ভূমি বেদখলের পাঁয়তারা বন্ধ করে তাদের ন্যায্য অধিকার দিতে হবে

  • এসআইবি/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন