Logo

রাজধানী

ডেমরায় মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

Icon

ঢামেক প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ২২:৪৬

অ
ডেমরায় মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর ডেমরার স্টাফ কোয়াটার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে।

নিহতের নাম মো. আরাফাত উদ্দিন (১৭)। সে নারায়ণগঞ্জ আদমজী এলাকার একটি কলেজের শিক্ষার্থী। এ ঘটনা আহত হয়েছেন তার বন্ধু মো. শান্ত (১৭)।

গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। আহত শান্ত জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।  

হাসপাতালে নিয়ে আসা আরেক বন্ধু জুনায়েদ জানিয়েছেন, আমরা খবর পেয়ে স্টাফ কোয়াটার এলাকায় থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসছি। গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে বলে শুনেছি।

তিনি আরও বলেন, আরাফাত ডেমরার বামৈইল এলাকায় থাকেন। নিহতের পরিবারকে সংবাদ দেয়া হয়েছে।

  • এআইবি/ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন