Logo

রাজধানী

দোকানে ঢুকে ব্যবসায়ীকে কোপাল দুর্বৃত্তরা

Icon

ঢাবি প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১১:৪৬

অ
দোকানে ঢুকে ব্যবসায়ীকে কোপাল দুর্বৃত্তরা

রাজধানীর শাহজাহানপুর থানায় দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রোববার (৯ মার্চ) ভোরে থানার শান্তিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যবাসায়ীর নাম রুহুল আমিন (৫৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মৃত আব্দুর রহমানের। বর্তমানে শান্তিবাগ পানির পাম্প সংলগ্ন একটি পাঁচতলা ভবনে থাকেন। ওই ভবনের নিচ তলায় তার মুদি দোকানের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

রুহুল আমিনের শ্যালক আমানউল্লাহ জানিয়েছেন, রোববার সকালে দোকান খোলার পর পর দুর্বৃত্তরা দোকানে ঢুকে তার চোখ বেঁধে ধারালো ছুরি দিয়ে দুই হাতের রগ কেটে দেয় এবং পা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

তিনি বলেন, আমরা সংবাদ পেয়ে সেখান থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সকাল ৮টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ব্যক্তি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। তার অবস্থা গুরুতর।

এআইবি/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন