Logo

রাজধানী

রাজধানীতে একদিনে ৮ জনকে গণধোলাই

Icon

ঢামেক প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৭:৫৮

অ
রাজধানীতে একদিনে ৮ জনকে গণধোলাই

প্রতীকী ছবি

রাজধানী ঢাকার পৃথক পৃথক স্থানে চুরি ও ছিনতাইকারী সন্দেহে ৮ জনকে গণধোলাই দেওয়া হয়েছে। রোববার (৯ মার্চ) সকাল থেকে দুপুরের মধ্যে বিভিন্ন থানা এলাকায় এসব ঘটনা ঘটে।

যাত্রাবাড়ীতে ৪জন
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারজানা আক্তার জানিয়েছেন, সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে কোনাপাড়া এলাকায় স্থানীয় জনগণ চারজনকে ছিনতাইকারী সন্দেহে গণধোলাই দেন। আহতরা হলেন, রফিকুল ইসলাম (৩৬), রবিউল ইসলাম (৪০), রিপন মিয়া (৪২) ও সোহাগ মিয়া (৫৪)। তারা সবাই নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার বাসিন্দা। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যাওয়া হয়।

মতিঝিলে ১ জন
মতিঝিল থানার এজিবি কলোনি এলাকায় এক মহিলার ব্যাগ ছিনতাই করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে তন্ময় (১৭) নামের এক যুবক। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তন্ময়কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। 

চকবাজারে ২ জন
চকবাজার থানাধীন বকসি বাজার এলাকায় কাগজের কাটুন চুরির অভিযোগে স্থানীয়রা অপু (১৮) ও আলী (৩২) নামের দুজনকে গণধোলাই দেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে বিকেলে ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।  

ভাটারায় ১ জন
ভাটারা থানার সোলমাইথ বটগাইছা মোড় এলাকায় সকালে একটি বাসার চতুর্থ তলা থেকে মোবাইল, মানিব্যাগ ও ল্যাপটপ চুরি করতে গিয়ে মানিক মিয়া (২৩) নামের এক যুবক স্থানীয়দের হাতে গণধোলাইয়ের শিকার হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করেছে। 

ঘটনাগুলো তদন্তাধীন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা।

এআইবি/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন