Logo

রাজধানী

বার্ন ইনস্টিটিউটে ১৫ তলা থেকে লাফ দিলেন রোগী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১৩:৫৭

অ
বার্ন ইনস্টিটিউটে ১৫ তলা থেকে লাফ দিলেন রোগী

রাজধানীর শাহবাগে জাতীয় বার্ন ইনস্টিটিউট ও প্লাস্টিক সার্জারি হাসপাতালের ১৫ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন এক রোগী। বুধবার (১৯ মার্চ) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম পলাশ বিশ্বাস (৩২)। তিনি গার্মেন্টস কর্মী হিসেবে কর্মরত ছিলেন। পলাশ মাগুরা জেলার মোহাম্মদপুর থানার শিবপুর গ্রামের জয়ন্ত কুমার বিশ্বাসের ছেলে।

জানা গেছে, গত ৬ মার্চ একটি ওয়াশিং প্ল্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনায় পলাশের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়। পরে তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ভর্তির পর তাকে ৯ দিন আইসিইউতে রাখা হয়েছিল। এরপর গত দুই দিন আগে তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ)-তে স্থানান্তরিত করা হয়।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় পলাশের ছোটভাই হাসপাতালে তার খোঁজখবর নিয়ে বিশ্রাম নিতে যান। এরপর ভোর ৫টার দিকে নার্সদের ডাকে পলাশের ভাই নার্সস্টেশনে গেলে কর্তব্যরত নার্স তাকে জানান পলাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ ও পলাশের ভাই তাকে খুঁজতে থাকেন। পরে হাসপাতালের চাঁনখারপুল সংলগ্ন ভবনের কম্পাউন্ডের ভিতরে পলাশের মৃতদেহ পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, পলাশ ৬ তলার এইচডিইউ থেকে লিফটের মাধ্যমে ১৫ তলার ছাদে যান। পরে সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বার্ন ইনস্টিটিউটের মর্গে রাখা হয়েছে।

  • এআই/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন