Logo

রাজধানী

খিলক্ষেতে ৬ বছরের শিশুকে ধর্ষণের প্রমাণ মিলেছে

Icon

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১৪:০৯

অ
খিলক্ষেতে ৬ বছরের শিশুকে ধর্ষণের প্রমাণ মিলেছে

রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে ৬ বছরের শিশুটির ফরেনসিক প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে।  

বুধবার (১৯ মার্চ) সকালে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) সমন্বয়ক ডা. সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে শিশুটির উপর নির্যাতনের আলামত পাওয়া গেছে।  একইসঙ্গে পল্লবীর গণধর্ষণের শিকার হয়ে ভর্তি হওয়া আরেক নারীরও ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এরআগে, রাজধানীর খিলক্ষেতে ৬ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে আহত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।  মঙ্গলবার (১৮ মার্চ) রাতে খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।  ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার ওই কিশোরকে আটক করতে গেলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন।  তারা পুলিশের উপর হামলা চালিয়ে একটি গাড়ি ভাঙচুর করে।  এ ঘটনায় খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান আশিকসহ পাঁচজন আহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে। 

গণপিটুনিতে আহত রবিউলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।  তার মাথা ও শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম রয়েছে।  রবিউলের অবস্থা আশঙ্কাজনক হলেও এখনো তাকে পুরোপুরি শঙ্কামুক্ত নয়। 

এআইবি/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন