রামপুরায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৭:৫০
ছবি : মুস্তাঈন বিল্লাহ
রাজধানীর রামপুরায় একটি সিএনজি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ মার্চ) ভোর ৫টা ২৮ মিনিটের দিকে টিভি সেন্টারের পাশের ওই গ্যারেজে আগুনের সূত্রপাত।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিউটি অফিসার জানান, ভোর ৫টা ২৮ মিনিটে খবর আসে রামপুরা টিভি সেন্টারের পাশে সিএনজি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর প্রথমে সেখানে চারটি ইউনিটকে পাঠানো হয়। পরবর্তীতে উদ্ধার কাজে যোগ দেয় আরও দুটি ইউনিট।
এরপর সকাল ৬টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
এমবি

