Logo

রাজধানী

আনন্দ ছড়াতে ‘ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম’র ঈদ উপহার বিতরণ

লালবাগে দুই শতাধিক দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ২০:১৮

অ
আনন্দ ছড়াতে ‘ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম’র ঈদ উপহার বিতরণ

‘ঈদের আনন্দ হোক সবার জন্য’—এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর ঐতিহ্যবাহী পুরান ঢাকার জনপ্রিয় সামাজিক সংগঠন ‘ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম’ দুই শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে ঢাকার লালবাগের শহীদ হাজি আবদুল আলীম ঈদগাহ খেলার মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ঈদ উপলক্ষে আয়োজিত এ উপহার বিতরণে ছিল মুরগি, পোলাও চাল, চিনি, তেল, নুডুলস, সেমাই, দুধ, আলু, পিঁয়াজ ও মসলা ইত্যাদি খাদ্যসামগ্রী। সংগঠনটি প্রতি বছরের মতো এবারও দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদের খুশি ভাগাভাগি করে নেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মোহাম্মদ আশরাফ আলী এবং সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ইমাম হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সাবেক ভিপি ও বিএনপির নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মীর রফিকুল ইসলাম বিল্লু।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি হাজী মোহাম্মদ রাশেদ হাসান, সহসভাপতি ইঞ্জিনিয়ার কাজী মুহাম্মদ আব্দুল্লাহ, মো. সোহেল রানা, মো. কবির হোসেন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আলী জাবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাকের আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. সুলতান আহমাদ, দপ্তর সম্পাদক মো. সজীব হাসান, প্রচার সম্পাদক মো. আনোয়ার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মো. আব্দুল আউয়াল, যুব উন্নয়ন সম্পাদক হাজী হাফেজ মো. সিফাত হুসাইন এবং কার্যকরী সদস্য মো. আব্দুস সামাদ সুমন, মো. আসলাম পারভেজ রিয়াদ, মো. নাঈম হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিপ্লব হোসেন, ম্যাডলিন গোমেজ, রবিউল ইসলাম আশিক, রাশেদুল হাসান ইয়ামিন, রাত্রি চৌহান, রশনী আক্তার, সায়মা হোসেন মাঈশা, মো. হৃদয় ও মো. রিফাত প্রমুখ।

ঈদের আগে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর এই উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন