Logo

রাজধানী

গণঅভ্যুত্থানে শহীদ আকাশ বেপারীর পরিবারের দায়িত্ব নিল বিএনপি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০৯:৩৯

অ
গণঅভ্যুত্থানে শহীদ আকাশ বেপারীর পরিবারের দায়িত্ব নিল বিএনপি

গত ৫ আগস্ট রাজধানীর তুরাগের বাউনিয়া এলাকায় বসবাসরত রিকশাচালক আকাশ বেপারী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত হন। এবার তার পরিবারের পাশে দাঁড়াল বিএনপি। 

শনিবার (২৯ মার্চ) সকালে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদের পরিবারের জন্য ঈদ উপহার পৌঁছে দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

শোকাহত পরিবারকে সান্ত্বনা জানিয়ে এস এম জাহাঙ্গীর হোসেন নিহত আকাশ বেপারীর দুই মেয়ের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। এ ছাড়াও তিনি স্থানীয় নেতাকর্মীদের নির্দেশ দেন, নিয়মিত এই পরিবারের খোঁজ-খবর রাখতে এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিতে।

এ সময় উপস্থিত ছিলেন ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক তুরাগ থানা যুবদলের সাবেক সভাপতি আলমাছ হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

অন্যদিকে, একই দিন রাজধানীর উত্তরখান থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও নির্যাতিত পরিবার এবং বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন এস এম জাহাঙ্গীর হোসেন। এ সময় উত্তরখান বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএএস/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন