Logo

রাজধানী

ঈদযাত্রার শেষ দিনে কমলাপুরে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১২:১৭

অ
ঈদযাত্রার শেষ দিনে কমলাপুরে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ব্যবস্থাপনায় কমলাপুর থেকে সারা দেশে চলছে ট্রেন। এদিকে ঈদ ট্রেনযাত্রার আজ শেষ দিন। আজ হাজারো ঘরমুখো মানুষ ঢাকা ছাড়ছেন।

দিনের শুরু থেকে পরিচালিত প্রত্যেকটি আন্তঃনগর ট্রেন নির্ধারিত সময় কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে।

স্টেশন ঘুরে দেখা যায়, বরাবরের মতই যাত্রীর চাপ রয়েছে স্টেশন এলাকায়। কেউ কেউ প্লাটফর্মে অপেক্ষা করছেন তার নির্ধারিত গন্তব্যের ট্রেনের জন্য। 

আর যেসব ট্রেন প্ল্যাটফর্মের লাইনে অবস্থান করছে সেসব ট্রেন ইতোমধ্যে যাত্রী বোঝাই হয়ে গেছে। প্রায় প্রতিটি কোচে যেন পা ফেলার জায়গা নেই।

কমলাপুর স্টেশনের মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বেলা ১১টা পর্যন্ত ১৫টি আন্তঃনগর ট্রেন স্টেশন ছেড়ে গেছে। প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ে ঢাকা ছেড়েছে। যাত্রীর চাপ বাড়লেও ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

এনএমএম/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন