Logo

রাজধানী

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় গৃহবধু নিহত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১২:০৯

অ
রাজধানীতে অটোরিকশার ধাক্কায় গৃহবধু নিহত

রাজধানীর মানিকনগর এলাকায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম সুমী আক্তার।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মানিকনগর ওয়াসা রোড রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় আহত হন সুমী আক্তার। পরে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।

সুমি আক্তারের প্রতিবেশীরা বলেন, সুমি গৃহিণী ছিল। তবে পাশাপাশি বিভিন্ন বাসায় টিউশনি করতেন। মানিকনগর ওয়াসা রোডে স্বামী মাহফুজ রহমানকে নিয়ে থাকতেন। তার বাবার নাম সাজু মিয়া।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে স্বজনরা ওই নারীকে মুমূর্ষু অবস্থায়  ঢাকা মেডিকেলে নিয়ে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানায় অটোরিকশার ধাক্কায় প্রথমে আহত হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এনএমএম/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন