Logo

রাজধানী

‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’র সাথে মেডিকেল শিক্ষার্থীদের সংহতি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:০৪

অ
‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’র সাথে মেডিকেল শিক্ষার্থীদের সংহতি

ফিলিস্তিনে অব্যাহত গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা। সোমবার (৭ এপ্রিল) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এ কর্মসূচি পালন করেন। 

বিক্ষোভ সমাবেশে মানবাধিকার ও শান্তির পক্ষে স্লোগান দেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলের হামলা এবং গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।’ 

তারা এ পরিস্থিতি থেকে ফিলিস্তিনিদের মুক্তির জন্য বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থার জোর তৎপরতার দাবি জানান।

সমাবেশে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল আলম বলেন, ‘একজন শিক্ষক হিসেবে আমরা মানবাধিকার, শান্তি এবং ন্যায়বিচারের পক্ষে দাঁড়িয়েছি। ফিলিস্তিনের জনগণের শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।’

এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত নানা প্ল্যাকার্ড শোভা পায়। এতে লেখা ছিল ‘ফিলিস্তিনের পাশে দাঁড়াও’, ‘মানবাধিকার রক্ষা করো’, ‘গণহত্যা বন্ধ করো’ ইত্যাদি।

  • এসআইবি/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন