Logo

রাজধানী

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সায়েন্সল্যাবে বিক্ষোভ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:২৫

অ
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সায়েন্সল্যাবে বিক্ষোভ

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ মার্চ) বেলা ১১টা থেকে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা। পর্যায়ক্রমে কয়েকটি বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া বেসরকারি প্রতিষ্ঠান স্টার টেকের একজন কর্মী বলেন, ‘গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে আমরা রাস্তায় নেমেছি।’

বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন।

শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালীন সড়কে যান চলাচলে সাময়িক সমস্যা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।

এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব এলাকায় আসেন। শিক্ষার্থীরা জানান, তাদের বিক্ষোভ মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়। পরে তারা মিছিল নিয়ে সায়েন্সল্যাব এলাকায় আসেন।

তারা বলেন, ‘ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে মানুষকে হত্যা করছে। এই হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী ক্ষুব্ধ এবং ব্যথিত।’

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন