কমলাপুরে ভাবিকে খুনের ঘটনায় দেবর গ্রেপ্তার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১০:৫৭
রাজধানীর কমলাপুরে আপন ভাবিকে হত্যার ঘটনায় পলাতক দেবর মাসুদ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে শরীয়তপুরের পালং থানাধীন শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার কর হয়।
র্যাব ৩-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত রোববার কমলাপুরে পারিবারিক শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আপন ভাবিকে ছুরিকাঘাত করে হত্যা করে মাসুদ হাওলাদার। এ ঘটনায় মতিঝিল থানায় একটি হত্যা মামলা হয়।
তিনি আরও বলেন, আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এনএমএম/এমজে

