Logo

রাজধানী

ঝটিকা মিছিলে অংশ নিতে ঢাকায় এসে নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৮:৫৬

অ
ঝটিকা মিছিলে অংশ নিতে ঢাকায় এসে নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার

ঢাকা মহানগর আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নিতে এসে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের টাঙ্গাইলের সরকারি সাদত কলেজ, করোটিয়া শাখার সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সম্পাদক সোহেল আনসারী।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সোহেল আনসারী আওয়ামী লীগের অস্ত্রধারী ক্যাডার। ঢাকা মহানগর আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করতে এসেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন।’

তিনি আরও জানান, সোহেলের বিরুদ্ধে টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে।

এনএমএম/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন