Logo

রাজধানী

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ : একই পরিবারের ৩ জন দগ্ধ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ২০:২৩

অ
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ : একই পরিবারের ৩ জন দগ্ধ

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

রাজধানীর ফকিরাপুলের গরম পানির গলির একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

রোববার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন - কুলসুম আক্তার, রিয়াজ হোসেন, কামরুন্নেসা রোজিনা। তাদের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরা উপজেলায়। ফকিরাপুল এলাকায় ভাড়া থাকতেন তারা।

হাসপাতালে দগ্ধদের প্রতিবেশীরা জানান, দুপুরের দিকে রান্না করার সময় বিস্ফোরণে দগ্ধ হন তারা। পরে আমরা প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা চলছে তাদের।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক ফারুক হোসেন বলেন, ‘বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে।  আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’

এনএমএম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন