Logo

রাজধানী

ঢাকার বায়ু আজ সহনীয়

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৪৫

অ
ঢাকার বায়ু আজ সহনীয়

ঢাকার বায়ু দূষণ আজ সহনীয় পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক বায়ুর মান পরীক্ষা সংস্থা আইকিউএয়ারের মান অনুসারে ঢাকার বায়ু বুধবার (২৩ এপ্রিল) সহনীয়।

সংস্থাটির মান অনুযায়ী দূষিত বায়ুর শহরের তালিকায় ১৫তম অবস্থানে রয়েছে। আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার সার্বিক বায়ুর মান ১০০।

দূষিত বায়ুর তালিকায় প্রথম অবস্থানে রয়েছে মিশরের শহর কায়রো। যার আইকিউ স্কোর ২২০।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের শহর দিল্লি যার আইকিউ স্কোর ১৯৯। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর যার আইকিউ স্কোর ১৯২।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এসআইবি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন