Logo

রাজধানী

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ অবরোধ করবেন শিক্ষার্থীরা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৮:৩০

অ
কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ অবরোধ করবেন শিক্ষার্থীরা

ছবি : বাংলাদেশের খবর

কুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে বুধবার (২৩ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এক সমাবেশে শাহবাগ অবরোধের সময় পরিবর্তনের কথা জানিয়েছেন তারা।

আগে ঠিক ছিল বিকেল ৩টায় অবরোধ হবে। কিন্তু জনদুর্ভোগ এড়াতে সেটা রাত সাড়ে ৯টায় নেওয়া হয়েছে।

আন্দোলনের অন্যতম নেতা মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘আমরা চাই না সাধারণ মানুষ কষ্ট পাক। তাই রাতেই কর্মসূচি দিয়েছি। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি।’

তিনি বলেন, ‘অনশনে থাকা অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর কেউ যেন অসুস্থ না হয়, সেটা আমরা চাই।’

ভিসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এখনো সময় আছে-ভদ্রভাবে পদত্যাগ করুন। নইলে আমরা জানি কীভাবে পদত্যাগ করাতে হয়। আমাদের দাবি অবহেলা করলে, বড় আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন।’

এফএটি/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন