ঝটিকা মিছিলবিরোধী অভিযান
রাজধানীতে আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১২:১০
রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল প্রতিরোধে সাঁড়াশি অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ অভিযানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, গতকাল ও আজ ভোরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, বংশাল থানা ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আসাদুল্লাহ শিপলু (৪৫), ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শাকিল আহমেদ (৫৬), একই ওয়ার্ডের আওয়ামী লীগ সদস্য মো. হাবিবুর রহমান হাবিব (৪৫), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক আসলাম চৌধুরী ইমন (২৪), যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা ও অর্থ সরবরাহকারী মোবাশ্বের রহমান (৫৫), ঝালকাঠি জেলার কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন (৫৪), সাবেক মেয়র ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. কামাল হোসেন শেখ (৬২), উত্তরা পশ্চিম থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল (৫৫), বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক লীগের সম্পাদক ও তাহেরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. আজাদ হোসেন (৫২), শেরেবাংলা নগর থানার ৯৯ নম্বর ওয়ার্ড যুবলীগের দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম (রানা) ও মিরপুর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল (৪৫)।
গ্রেপ্তারদের বিরুদ্ধে নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন
- এনএমএম/এটিআর

