Logo

রাজধানী

শাহবাগে ব্যারিকেড সরিয়েছে পুলিশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৫, ০৯:০০

শাহবাগে ব্যারিকেড সরিয়েছে পুলিশ

ছবি : বাংলাদেশের খবর

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা, ‘জুলাই সনদ’ প্রকাশ ও আহতদের সুচিকিৎসার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জুলাই আন্দোলনে আহত ও অংশগ্রহণকারীরা।

রোববার (১১ মে) সকাল থেকে শাহবাগ মোড়জুড়ে ছিল কঠোর পুলিশি নিরাপত্তা। তবে রাত ৯টার পর পরিস্থিতি কিছুটা শিথিল হলে ব্যারিকেড সরিয়ে নেয় পুলিশ। ফলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

রাতে সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ের চারপাশে বসানো ব্যারিকেড সরানো হলেও মোড়ের কেন্দ্রে আন্দোলনকারীরা বসে থেকে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ বিষয়ে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, শুক্র ও শনিবার ছুটির দিন থাকায় আন্দোলন চালাতে বাধা দেওয়া হয়নি। কিন্তু সোমবার কর্মদিবস হওয়ায় সড়ক অবরোধ রাখা যাবে না। ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে। কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আন্দোলনকারীরা জানান, দাবিগুলোর পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না। ফলে এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এফএটি/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন