কুর্মিটোলায় প্রাইভেটকারে বাসের ধাক্কা, শিশুসহ আহত ৭
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১১:২৭
ছবি : বাংলাদেশের খবর
রাজধানী ঢাকায় প্রাইভেটকারে বাসের ধাক্কায় শিশুসহ একই পরিবারের ৭জন আহত হয়েছেন। বুধবার (১৪ মে) সকাল পৌনে ১১টার দিকে ক্যান্টেনমেন্ট থানাধীন কুর্মিটোলা ফ্লাইওভারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দুর্ঘটনার শিকার কারচালক রাশেদ জানান, সকালে তারা দোহার থেকে গাজীপুরের মৌচাকে যাচ্ছিলেন। এ সময় কুর্মিটোলা ফ্লাইভারের ওপরে একটি বাস তাদের কারে ধাক্কা দেয়। এতে কারটিতে থাকা শিশুসহ একই পরিবারের ৭জন আহত হন।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সোনালি ও তার ৬মাসের শিশু বাচ্চাকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদেরকে ঢামেকে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্যান্টেনমেন্ট থানার এসআই শহিদ বলেন, আহতদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়েছে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
এএইচএস/এটিআর

